এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খড়ারে ২৪ বছর পর কালী পুজো হতে চলেছে

Published on: September 12, 2019 । 7:37 PM

মনসারাম কর: একসাথে ফুটে উঠতে চলেছে শতাধিক দেবদেবীর পৌরাণিক কাহিনীর চিত্র। প্রায় দেড় বছর

আগে থেকেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। আর এই প্রতিমা তৈরির কাজ শেষ হলেই আগামী নববর্ষের শুরুতেই ঘটা করে হবে ঘাটাল থানার খড়ারের বারোয়ারি  পুজো। জানা গিয়েছে মান্ধাতা আমল থেকেই প্রচলন আছে এই  পুজোর। আগে দশ থেকে বারো বছর অন্তর এই পুজো অনুষ্ঠিত হলেও এবার তা ২৪বছর পর হতে চলেছে। এখনকার শেষ বারোয়ারি পুজো হয়েছিল ১৪০৩ সালে। এর প্রধান মূর্তি হল কালী। এই পুজোকে কেন্দ্র করে ৩০ লক্ষ টাকা খরচে তৈরি হয়েছে বারোয়ারী মন্দির। এই নিয়ে খড়ার বারোয়ারী মন্দির পরিচালন কমিটির সভাপতি মনোজ কুমার কর্মকার ও সম্পাদক দিলীপ কুমার দেশী বলেন, মহা ধুমধাম করেই এই  পুজো হবে। মন্দির তৈরির সম্পূর্ণ তহবিল এসেছে এলাকার মানুষ এবং বাইরে কর্মরত যুবকদের কাছ থেকে। এছাড়াও পৌরসভার সরকারি অর্থানুকূল্যে একটি আটচালা তৈরি হয়েছে, প্রতিমা তৈরি এবং পুজোর আনুমানিক বাজেট ২০ লক্ষ টাকা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব