এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আর টি আই করেও দাসপুরের গ্রাম পঞ্চায়েত থেকে তথ্য না পাওয়ার অভিযোগে বিক্ষোভ

Published on: July 29, 2019 । 10:08 PM

আর টি আই করেও গ্রাম পঞ্চায়েত থেকে মিলছে না জানতে চাওয়া তথ্য, অভিযোগ দাসপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার রসুলপুর গ্রামের বাসিন্দাদের। আজ দুপুরে ওই গ্রামের প্রায় জনা পঞ্চাশেক গ্রামবাসী দাসপুর ১ নম্বর ব্লকের দাসপুর ১ পঞ্চায়েত অফিস ঘেরাও করে ওই গ্রাম পঞ্চায়েত প্রধানের পদত্যাগ দাবি করেন।

তাদের অভিযোগ আবাস যোজনা,একশ দিনের কাজ, শৌচালয় নির্মানের কাজের মত বিভিন্ন বিষয়ে তাঁদের একাধিক জিজ্ঞাস্য ছিল। এ বিষয়ে তাঁরা তথ্য জানার অধিকার আইনে আর টি আই করেছিলেন। আজ ২৯ জুলাই ছিল ওই গ্রাম পঞ্চায়েতের তথ্য পেশের দিন। সেই মত গ্রামবাসী প্রধানের কাছে এলে হাজির ছিলেন উপ প্রধান মিলন জানা। গ্রামবাসীদের অভিযোগ উপ প্রধান তাঁদের চাওয়া সব তথ্য দেখান নি। এরই পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা ওই পঞ্চায়েত অফিস ঘিরে বিক্ষোভ দেখান।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক