এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অধ্যাপক প্রণবকুমার হড়ের স্মরণসভা

Published on: July 16, 2022 । 7:05 PM

নিজস্ব সংবাদদাতা: অধ্যাপক প্রণবকুমার হড়ের স্মরণ সভা অনুষ্ঠিত হলে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সেমিনার হলে। আজ ১৬ জুলাই ওই স্মরণসভায় উপস্থিত ছিলেন অধ্যাপক অশোক চট্টোপাধ্যায়, লক্ষীকান্ত রায়,ড: অবিনাশ গায়েন, অসীম কুমার চট্টোপাধ্যায়, লক্ষণ কর্মকার, প্রশান্ত সামন্ত, আইনজীবী দেবপ্রসাদ পাঠক বন্দ্যোপাধ্যায়, বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের  প্রধান শিক্ষকা বীনা মান্না,বীরসিংহ ভগবতী হাইস্কুলের বাংলার শিক্ষক ড: হরগোবিন্দ দোলোই, অধ্যাপিকা অনুরূপা দাস প্রমুখ। স্মরণসভাটিকে সুনিপুন ভাবে সঞ্চালনা করেন রাজনগর ইউনিয়ন হাইস্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক  তথা বিদ্যাসাগর স্মরণ সমিতির সম্পাদক তাপস পোড়েল।  বিদ্যাসাগর স্মরণ সমিতি ও ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে উদ্যোগে আয়োজিত আজকের এই স্মরণসভায় প্রয়াত অধ্যাপকের কর্মজীবনের নানান দিকগুলি তুলে ধরা হয়। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব