এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

কবিতা “প্রকৃতির আক্ষেপ”/ লেখিকা-সুমিতা মোদক, বেলিয়াঘাটা, দাসপুর

Published on: February 8, 2022 । 10:01 PM

কাব্যেরা সকল ছন্দ, খুঁজে খুঁজে পথ হেঁটে চলে!

কলম আছে সাথে তার, মিললে সবে লিখে দেবে পত্রকে সে বলে ;

এদিক – ওদিক ঘুরে ফিরে কাব্য হল পূর্ন :

লিপিবদ্ধ হল তা, সম্পৃক্ত হল অসম্পূর্ণ ।

আধ্যাত্মিক চেতনা ভাবে, আকাক্ষা সব ভুলে ;

ডুবে রইল নিজ খেয়ালে কাব্য হবে বলে চলে!

সভাসদ বসল সেথাই, নাম তার প্রকৃতি,

সভাপতি অক্সিজেন, মন্ত্রীরা সব অতিথি

বললেন তিনি হে তরুগন, কাব্য শুরু কর!

যে যার ভাবনা ব্যক্ত করে, সমাধানও ইঙ্গিত তুলে ধর,

সকলে একে একে নিজ দেশের কথা; 

ভাষাতে যেন পরিপূরক ভাবান্বিত দুঃখ পূর্ন ব্যাথা!

পৃথিবীর শোচনীয়ভাব আজ, কারন তার মনুষ্য সমাজ!

মহীরুহ পরিপন্থীভাব দেখিয়ে ! শিল্পেতে অগ্রণী তারা আজ

খাদ্য, পুষ্টি, শ্বাস – প্রশ্বাস আজ সবই তার কৃত্রিম জানি

প্রকৃতির উপর চলছে অত্যাচার, – এর বিচার করুন সুপ্রিম আপনি!

O² এর অভাবে তাই ভুগছে তারা দিন – রাত

জল অপচয়ও হয়েছে শুরু ; বিবেকহীন ভাব :

পরিবেশের ওপর খেলার শিক্ষা ; এবার হোক শক্ত !

পরিপূরক ভাবে গড়তে তাদের শাস্তি দান হোক ব্যক্ত! 

সৃষ্টির পরিপন্থী ধ্বংস, সবই আছে বর্তমান ভুবনে।

পরিবেশ থেকেই খুঁজে নিতে হবে ; বললেন সভাপতি নির্নয়ে।

আবার সুন্দর ভাবে গড়ে উঠবে, অবনী তাই!

কার্যধারা পরিবেশ মিত্রসুলভ হোক !এইটাই এই সভা বারবার চাই।।

 

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব