এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে স্কুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার, চাঞ্চল্য

Published on: November 5, 2019 । 10:58 PM

শ্রীকান্ত ভুঁইঞা: দাসপুরের এক স্কুলে দুর্নীতির অভিযোগ তুলে স্কুলের বিরুদ্ধে পোস্টার পড়ল। আজ ৫ নভেম্বর

দাসপুর-১ ব্লকের পার্বতীপুর মুকুন্দপুর দেশপ্রাণ হাইস্কুলে ওই পোস্টারগুলি দেখা যায়। এদিন সকাল থেকেই স্কুলের দেওয়ালে এই পোস্টারগুলি দেখে এলাকায় গুঞ্জনের সৃষ্টি হয়। রাতেই ওই পোস্টারগুলি দেওয়া হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্কুলের দুর্নীতি নিয়ে বহু পোস্টার পড়লেও এলাকার বাসিন্দা থেকে শুরু করে স্কুল পরিচালন কমিটি কেউই ওই দুর্নীতির কথা স্বীকার করছেন না। বরং স্থানীয় বাসিন্দারা জানালেন স্কুল বেশ ভালোই চলছে।  ওই স্কুল পরিচালন কমিটির সভাপতি হরেকৃষ্ণ দাস বলেন, স্কুলে একের পর এক উন্নতি হচ্ছে তাই কিছু মানুষের গাত্র দাহ হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক অসিতবরণ পাল কথায় উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ওই পোস্টার দেওয়া হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক