এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অনলাইন ক্লাসের গ্রুপে পর্নোগ্রাফি, তড়িঘড়ি গ্রুপ বাতিল ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে

Published on: July 7, 2021 । 10:20 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: অভিভাবকদের অনুরোধে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলে অনলাইন ক্লাস নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছিল। তারই অঙ্গ হিসেবে তৈরি হচ্ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ। গ্রুপ শুরু হতে না হতেই কয়েক জন পড়ুয়া সেই গ্রুপে পাঠাতে  শুরু করে একের পর এক পর্নোগ্রাফি। আজ ৭ জুলাই সন্ধ্যায় ওই স্কুলের দ্বাদশ শ্রেণির একটি গ্রুপে এমনই ঘটনাটি ঘটে। ওই গ্রুপে ছাত্রদের পাশাপাশি অনেক  ছাত্রীও রয়েছে। স্কুলের গ্রুপে ওই ধরনের পর্নোগ্রাফি দেখতে পেয়ে বহু ছাত্রীরা অস্বস্তি

বোধ করে এবং  লজ্জা পেয়ে যায়। তারা বিষয়টি অভিভাবককে জানায়।  আজ সন্ধ্যা থেকেই বেশ কয়েকজন অভিভাবক আমাদের স্থানীয় সংবাদের দপ্তরে ফোন করে বিষয়টি জানিয়ে বলেন, স্কুলের গ্রুপে যদি এই ধরনের অশ্লীল ছবি পাঠানো হয় তাহলে অনলাইন ক্লাস করিয়ে কী লাভ? অভিভাবকরা অবশ্য এনিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কোনও রকম দোষারোপ করেননি। তাঁরা কিছু ছাত্রের নৈতিক অধঃপতনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।  স্কুলের গ্রুপে ওই ধরনের ছবি পাঠানোর কথা স্বীকার করেছেন ওই স্কুলের এক শিক্ষা কর্মী দিশারী দাস। তিনি বলেন, আমরা একটি নম্বর ট্রেস করতে পেরেছি। আমরা জানার পরই সঙ্গে সঙ্গেই গ্রুপটি ডিলিট করে দিয়েছি। এদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক পঙ্কজ ভুঁইয়া বলেন, বিষয়টি শুনেছি। খুবই লজ্জা লাগছে। এনিয়ে কিছু বলার নেই। •ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে এই পোর্টালটিতে নিয়মিত চোখ রাখুন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক