এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের এক অবৈধ বালি খাদানে পুলিশি হানা,আটকে গেল একাধিক বালি বোঝাই গাড়ি

Published on: November 21, 2019 । 6:28 AM

২০ নভেম্বর বুধবার দাসপুর থানার নন্দনপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁসাই নদীর উপর এক অবৈধ বালি খাদান বন্ধ করল দাসপুর পুলিস। ওই গ্রাম পঞ্চায়েত এলাকার মহেশপুরের এক বালি খাদান থেকে প্রতিদিন বহু বালি গাড়ি ভর্তি করে পাচার হত।

এদিন দুপুরে বালি পাচার চলাকালীনই দাসপুর পুলিশের তরফে ওই খাদান কর্তৃপক্ষকে বালি তোলা বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। সেই সময় প্রায় ১০টি ইঞ্জিন ভ্যান বালি বোঝাই ছিল। সেগুলিকেও আটকে দেওয়া হয় বলে জানাগেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭