এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

Published on: August 4, 2026 । 10:45 AM

নিজস্ব সংবাদদাতা:ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুরে মা কালী মার্বেলের কাছে সোমবার গভীর রাতে একটি খালি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নঝুলিতে পড়ে যায়। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।জানা গিয়েছে, পুরুলিয়া থেকে হলদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল খালি লরিটি। চালকের দাবি, আচমকা চোখে ঘুম এসে যাওয়ায় লরির উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপর লরিটি রাস্তা ছেড়ে নয়নঝুলিতে নেমে যায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। লরিতে থাকা চালক ও খালাসি দুজনেই অক্ষত রয়েছেন। দুর্ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হলেও বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি