এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্কুলে স্কুলে সামাজিক সচেতনতা শিবির ও চারাগাছ বিতরণ ঘাটালের প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির

Published on: August 17, 2019 । 10:41 PM

মনসারাম কর:আজ ১৭ আগস্ট ঘটা করে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালন করল ঘাটালের ‘প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি’। ওই সোসাইটির পক্ষ থেকে   ঘাটালের বালিডাঙা, দেওয়ানচক, সোয়াই ও দামোদরপুরের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা মিলে হাতে হাত লাগিয়ে বেশকিছু চারাগাছ রোপন করা হয় ও প্রত্যেককেই একটি করে চারাগাছ বিতরণ করা হয়।   সোসাইটির  ভূমিকায় খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে এলাকাবাসী সকলেই।  প্রসঙ্গত, বিগত দিনেও এই স্বেচ্ছাসেবী সংস্থার অনেক সমাজসেবামূলক কাজ বাস্তবে দেখা গিয়েছে। পার্থেনিয়াম বিনাশ, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, রাস্তার ধারে ইমারতি দ্রব্য রাখার প্রতিবাদ করা, রাস্তা সারানোর দাবি নিয়ে প্রশাসনের কাছে দরবার করা ইত্যাদি অনেক কাজে এগিয়ে এসেছে এই সংগঠন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব