এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষুদিরামের চিতাভূমির মাটি দিয়ে গাছ  লাগানো হল দাসপুরের গোমকপোতা হাইস্কুলে  

Published on: August 31, 2019 । 10:03 PM

শ্রীকান্ত ভুঁইঞা: শহিদ ক্ষুদিরামের চিতাভূমি মজফফরপুরের মাটি ও গণ্ডক নদীর জল নিয়ে এসে গাছ

লাগানো হল দাসপুর-২ ব্লকের গোমকপোতা গুণধর বিদ্যামন্দির হাইস্কুলে। আজ ৩১ আগস্ট  মেদিনীপুর ডট ইন ও মেদিনীপুর ছাত্রসমাজের যৌথ উদ্যোগে ওই স্কুলে বেশ কিছু ফলের চারাগাছ লাগানো হয়।  ওই স্কুলের সহশিক্ষক তথা ছাত্রসমাজের সদস্য বিপ্লব দাস বলেন,  সবুজায়নের লক্ষ্যে সবুজ ক্ষুদিরাম অভিযানের লক্ষ্যপূরণ করতেই তাঁদের এই উদ্যোগ। বিপ্লববাবু বলেন, আমাদের স্কুলের প্রধান শিক্ষক সুব্রতকুমার বুড়াইয়ের হাতে মুজাফ্ফরপুর থেকে আনা শহিদ ক্ষুদিরামের চিতাভূমির মাটি, গণ্ডক নদীর জল ও ফলের চারাগাছ তুলে দেওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ওই গাছগুলি রোপন করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাও ছাত্রছাত্রীরা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব