এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সেই আলোকে প্রাণের প্রদীপ জ্বালাও

Published on: April 15, 2026 । 9:58 AM
দেবাশিস কুইল্যা
দেবাশিস কুইল্যা
বিদ্যালয় জীবন থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ থাকায় বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা। অবসর সময় বই পড়া, রেডিও শোনা ও লেখালেখি নিয়েই কাটে। শখের বিষয় গান শোনা। মাঝে মাঝে নানান পত্রপত্রিকায় লোকসংস্কৃতি ও স্থানিক বিষয়ে লেখালেখি করা।
📞 +918609060500 WhatsApp

সেই আলোকে প্রাণের প্রদীপ জ্বালাও
—দেবাশিস কুইল্যা
বিশ্বাস ছিল, সে আসে ঐ তিল ক্ষেত পেরিয়ে বাউলের একতারা হাতে , উদাসী সুরে । তার পিঙ্গল বাসে লেগে থাকে বাতাবি ফুলের রেণু । হিজল ফুলের নুপুর পায়ে তার ছান্দসিক সুর । তার গানের সুরের আলাপনে নবীনের আহ্বান । দখিনা বাতাসের গায়ে উড়ে নতুন বৈশাখের রঙিন উত্তরীয় । রুদ্রের দীপ্তি তার আভরণে । দীপ্তময় চৈত্রের রোদ্দুর পথে পথে যত গড়িয়েছে দুরন্ত বিকেলের দিকে তখনই তার পথ মিলেছে বৈশাখে ।
১লা বৈশাখের রঙিন খামে লেখা চিঠি কড়া নেড়ে বলে যেত সে আসছে জীর্ণতা মুছে আর ক্লান্তি দূর করে পূর্ণতার আশ্বাসে । যে চিঠিতে ছোটদের রঙিন আহ্বান , সেই আবার হালখাতায় গৃহস্থের জন্য ঋণ শোধের সতর্ক হুইসেল । চিঠির কাগজে তৈরি পতিঙ্গা বাতাসে ঘোরার সাথে সাথে সময়ের খণ্ডিত অস্তিত্বের এক একটি প্রহর শেষ । বুঝেছি জীবনের অনেক একলা বৈশাখ পার হওয়ার পর ।
নীল সংক্রান্তির অনেক আগে থেকেই প্রকৃতির নিয়ম বদলানোর সাথে সাথে গৃহস্থের উঠোনও বদলে যেত গোবর জল দেওয়া হাতের স্পর্শে । নিকানো উঠানে বৈশাখের প্রথম ভোর কেমন করে আসে সেই জিজ্ঞাসা নিয়ে ঘুম চোখে রাত্রি পার করা । পয়লা বৈশাখের সূর্যের আলো মাটি স্পর্শ করার আগেই জাগিয়ে দিত ভেতরের কৌতূহল । প্রভাতে ঘুম জড়ানো চোখে দেখতাম বাবা কাকারা জমিতে জমিতে উগান দিতে ব্যাস্ত । মায়েরা সব সারাবছরের মঙ্গল প্রদীপের আলো জ্বালানোর কামনায় ব্যস্ত নববর্ষের পূজা আয়োজনে । মন্দিরে মন্দিরে ধুপ ধুনার গন্ধ আর মঙ্গল ধ্বনি যেন নূতন করে জেগে ওঠার , প্রানের মন্দিরে আত্মজ্ঞানের , আত্মদর্শণের পূর্ণ হওয়ার সঞ্জীবন সুধা । সকাল দুপুরে গড়িয়ে যাওয়ার মাঝে ষোল আনা বাঙালীয়ানায় রান্নার আয়োজন । সবার সাথে হৈ হুল্লোড়ে উদরস্থ করার মধ্যে বাজত যেন সারা বছরের ঐক্যের সুর । মায়েদের বিশ্রাম ছিল বলে মনে হত না । বিকেলের গোধূলি বেলায় নববর্ষের সূর্য চুম্বন এঁকে যেত সীমান্ত প্রহরীর মত । বেল , জুঁই , গন্ধরাজে সুবাস ছড়ানো সন্ধ্যার দখিনা বাতাসে বড়রা দোকানে দোকানে হালখাতা সেরে মিষ্টির প্যাকেট নিয়ে যখন বাড়িতে ফিরত তখন জেগে থাকার ধৈর্য্য হারিয়ে ভাইবোনেরা ঘুমিয়ে পড়তাম । মা ডেকে ঘুম ভাঙাত আমাদের । ঘুম জড়ানো চোখেই মায়ের ভাগ করে দেওয়া সেই মিষ্টির স্বাদ এখন স্পষ্ট অনুভব করি । আমার সেদিনের একলা বৈশাখ এখন পয়লা বৈশাখ হয়ে আসে সময়ের প্রান্ত সীমানায় । অনুভব করি বদলে যাওয়া সময়ের অন্তহীন নির্লিপ্ততা । ভাল্ লাগেনা কথার মাঝে ফিরে দেখা সময়ের সেই আলোকে প্রাণের প্রদীপ জ্বালাও আমার প্রথম একলা (পয়লা) বৈশাখ ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।