এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে জলের তোড়ে বেশ কয়েকটি সাঁকো ভেঙে গেল

Published on: August 16, 2019 । 7:53 PM

সৌমেন মিশ্র: দাসপুরে কংসাবতী নদীর জলের তোড়ে পলাশপাই খালের বেশ কয়েকটি বাঁশের সাঁকো  ভেঙে গেল। বড় রকমের ক্ষতির মুখে পড়ল  গত বছর ওই খালের ওপর তৈরি হওয়া কন্যাশ্রী কাঠের ব্রিজ।  ফলে পলাশপাই, আজুড়িয়া, মানুয়া, নবীন মানুয়া সহ প্রায় ৮-১০টি গ্রামের মানুষ ১৫ আগস্ট থেকে এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াত করতে পারছেন না। তাঁদের ১০-১২ কিলোমিটার ঘুরপথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে।

 

সে অর্থে বর্ষা নেই তবুও কেন এতো জলের তোড়? সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত দুদিনে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হওয়ায় কাঁসাই নদীতে সামান্য জলস্ফীতি ঘটেছে। কাঁসাই নদীর পলাশপাই খালের দিকের বোরো বাঁধ ভেঙে পলাশপাই খালে জল ঢুকতে থাকে। জলের স্রোতের  সঙ্গে নদীতে থাকা পানা একের পর এক সাঁকো ও সেতুগুলিতে ধাক্কা মারে তখনই বেশ কয়েকটি বাঁশের সাঁকো ভেঙে যায়। গত বছর ১৭ সেপ্টেম্বর চককিশোরে তৈরি হওয়া  কন্যাশ্রী কাঠের সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়। ফলে ১৫ আগস্ট থেকে পলাশপাই এলাকার এক পাড় থেকে অন্য পাড়ে যাতায়াত করা যাচ্ছে না।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক