এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে কোনও টাকা ছাড়াই অনলাইন ক্লাস নেওয়া শুরু করলেন এক শিক্ষক

Published on: April 15, 2020 । 11:17 PM

নিজস্ব সংবাদদাতা: লকডাউন পরিস্থিতিতে দাসপুরের এক শিক্ষক অনলাইনে পড়ানো শুরু করলেন। যেকোনও স্কুলের পড়ুয়ারাই ওই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এর জন্য ছাত্রছাত্রীদের  কোনও রকম অর্থ প্রদান করতে হবে না। যে শিক্ষকের উদ্যোগে ওই ক্লাস নেওয়া শুরু হয়েছে তাঁর নাম শৈলেন চক্রবর্তী। তিনি গড়বেতা হাইস্কুলের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের শিক্ষক। দাসপুর গঞ্জে তাঁর বাড়ি।
বর্তমানে এই সর্বগ্রাসী করোনা ভাইরাস সমগ্র পৃথিবীকে ভয়ঙ্কর বিপদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। এই ভাইরাসের সংক্রমণ আটকানো সরকারের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর থেকে বাঁচার একটাই উপায়- সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। ভাইরাস সংক্রমণ ঠেকাতে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ১০ জুন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে ছাত্রছাত্রীরা চরম সংকটের মধ্যে পড়েছে। ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। বর্তমানে ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাসপুরও পিছিয়ে নেই। শৈলেনবাবু নিজেই উদ্যোগ নিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে ই-ক্লাসের ব্যবস্থা করলেন। উনি বিভিন্ন বিষয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ করে ছাত্রছাত্রীদের প্রতিদিন ই-ক্লাসের ব্যবস্থা করেছেন। হোয়াটসঅ্যাপ, জুম, ইউটিউব ইত্যাদি অ্যান্ড্রোয়েড অ্যাপ ব্যবহার করে ছাত্রছাত্রীদের সকাল ১০ টায় ক্লাস নিচ্ছেন এবং ১১ টায় নোটস দিচ্ছেন। এরপর সন্ধ্যে৭ টায় প্রশ্ন দিচ্ছেন যার উত্তরগুলি ওইদিনই ছাত্রছাত্রীরা অনলাইনে জমা দিচ্ছে। তবে একটাই শর্ত আজকে উত্তরগুলি জমা করতে হবে আর তাহলেই মিলবে পরের দিন ক্লাস করার অনুমতি।  শিক্ষক শৈলেনবাবু বলেন,  দাসপুর ও গড়বেতা এলাকার বহু ছাত্রছাত্রীই ই-ক্লাস করছে। এই মুহুর্তে একাদশ ও দ্বাদশ শ্রেণী শুরু হলেও ধীরে ধীরে বাকি ক্লাসগুলিও করানো হবে। অভিভাবকরা ওনার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনলাইন ক্লাস সম্পর্কে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন:+91 97336 29091

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক