এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার ওসি বদলি, দুই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে ?

Published on: September 18, 2026 । 9:24 AM

বিপ্লব সরকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: রবিবার চন্দ্রকোণা থানার পুলিসি হেফাজতে থাকার সময় অস্বাভাবিক পরিণতি হয় রাহুল রুইদাসের (২০)। তাঁর বাড়ি চন্দ্রকোণা থানার বাগেশ্বরপুরে। নিহতের বাবা বিফল রুইদাসের অভিযোগ, পুলিসের শারীরিক অত্যাচারে তাঁর ছেলের এই মর্মান্তিক পরিণতি হয়েছে। যদিও পুলিসের দাবি, রাহুল ওইদিন সন্ধ্যার পর থানার শৌচালয়ে যান। সেখানেই তিনি চরম পদক্ষেপ গ্রহণ করেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ওয়াকিবহাল মহলের অনুমান, সেই ঘটনার প্রেক্ষিতেই বৃহস্পতিবার রাতে চন্দ্রকোণা থানার ওসি পুরুষোত্তম পাণ্ডেকে বদলি করা হয়েছে। নতুন ওসি হয়ে আসছেন প্রত্যয় দাস। সেই সঙ্গে ওইদিন টেবিল ডিউটিতে থাকা পুলিসকর্মী এবং যে অভিযোগে রাহুলকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলার তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ছবিটি মৃত রাহুলের

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।