এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

উৎসবের মেজাজে দাসপুরের লক্ষ্যাকুণ্ডু সমবায়ের মনোনয়ন দাখিল করল তৃণমূল

Published on: March 3, 2023 । 8:59 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ: দাসপুরের সমবায় নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকে ঘিরে তৃণমূলের মহা মিছিল। ঘটনা দাসপুর-২ ব্লকের অন্তর্গত লক্ষ্যাকুণ্ডু সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের। জানা যায় আগামী ১৯ মার্চ রয়েছে ওই সমবায় সমিতির নির্বাচন। আর সেই নির্বাচনকে ঘিরে আজ ৩ মার্চ মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে। চলবে ৪ মার্চ পর্যন্ত। আর সেই দাখিলকে কেন্দ্র করে দাসপুর-২ ব্লক তৃণমূল সংগঠনের পক্ষ থেকে শতাধিক তৃণমূল কর্মী ও সাধারণ মানুষদেরকে নিয়ে মিছিল সহকারে তৃণমূলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। দাসপুর-২ ব্লক তৃণমূল সভাপতি সৌমিত্র সিংহরায় জানান, মোট আসন সংখ্যা রয়েছে ৪৮টি, অতিরিক্ত দেওয়া রয়েছে আরও ৭টি আসন। যেখানে বিরোধীরা কোনও মনোনয়নপত্র দাখিল করেনি। তাই নিশ্চিতভাবে তৃণমূল এই সমবায় জয়ী ধরাই যেতে পারে। আগামী ১৯ মার্চের পূর্বেই বিজয় উল্লাসে মেতে উঠবে। এদিন ব্লক সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস হুদাইত, খুকুড়দহ অঞ্চল তৃণমূল সভাপতি ঋষিকেশ মাইতি, খুকুড়দহ অঞ্চল মহিলা তৃণমূল সভাপতি প্রতিমা রানা সহ তৃণমূলের শতাধিক কর্মী সমর্থকরা। সেই সাথে এই মনোয়নপত্র দাখিলকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে  তার জন্য দাসপুর পুলিশের পক্ষ থেকে আঁটোসাঁটো ব্যবস্থা রাখা হয়েছিল।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি