এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গান্ধীজির জীবন নিয়ে নাটক করে চ্যাম্পিয়ান হল জোতজীবন প্রাথমিক স্কুল

Published on: February 15, 2020 । 8:20 AM

নিজস্ব সংবাদদাতা: গান্ধীজির ওপর নাটক করে চক্র চ্যাম্পিয়ান হল দাসপুর-১ ব্লকের জোতজীবন শ্রীহরি অখিল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। দাসপুরে ১১ ও ১২ ফেব্রুয়ারি দুদিন ধরে নাড়াজোল-১ চক্র গান্ধীজির জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।   প্রতিযোগিতাগুলির মধ্যে গান্ধীজির জন্ম ও  কর্মজীবন নিয়ে লেখা নাটক ‘জয় হে’ অভিনয় করে চ্যাম্পিয়ন হয় ওই চক্রের জোতজীবন শ্রীহরি অখিল স্মৃতি প্রাইমারি বিদ্যালয়। পড়ুয়াদের অভিনীত দর্শকদের মন ছুঁয়ে গেছে ওই নাটকটি। জোতজীবন শ্রীহরি অখিল স্মৃতি প্রাইমারি স্কুলটি খুবই অল্প সংখ্যক ছাত্র এবং মাত্র দুজন শিক্ষক নিয়ে বিদ্যালয়টি চলছে। ওই পরিস্থিতিতেও চলতি বছরে বিদ্যাসাগরের দ্বিশতবর্ষেও ছাত্রদের নিয়ে বিদ্যালয়ে নাটক পরিবেশন করেছে। বিদ‍্যালয়ের বর্তমান টিআইসি অরুণজ‍্যোতি মুখোপাধ্যায় জানান, পার্শ্ব শিক্ষক অরুণ জানা এবং অভিভাবকদের সম্মিলিত চেষ্টাতেই  অসাধ‍্যসাধন হয়েছে। প্রসঙ্গত, ওই নাটকে সুলতাননগর প্রাথমিক বিদ্যালয় ও  বৈকুণ্ঠপুর প্রাথমিক বিদ্যালয় যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব