এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পাকা ধানে আগুন নেভাতে মাঠে ছুটল পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা

Published on: December 3, 2022 । 3:28 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ ঘাটাল: নাড়া পোড়াতে গিয়ে পাশের জমির পাকা ধানে আগুন লেগে পুড়ে গেল ধান। সেই আগুন একের পর এক চাষীর জমিকে গ্রাস করে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে না পেরে খবর দেওয়া হয় দাসপুর থানায় ও নিমতলা ফায়ার ব্রিগেডে। আজ ৩ ডিসেম্বর দাসপুরের বৈদ্যপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। ওই এলাকার কৃষক সন্ন্যাসী বাগ সহ অন্যান্য কৃষকদের অভিযোগ, পাশের এক কৃষক তার জমির নাড়াতে আগুন লাগিয়েছিল। সেই আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় পাশের একের পর এক জমিতে ছড়িয়ে পড়ে। বেশ কিছু জমির পাকা ধান ও কলাই শস্য পুড়ে নষ্ট হয়ে যায়। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে মহকুমা জুড়ে জমিতে আগুন লাগানোর ঘটনায় উদ্বিগ্ন কৃষিদপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন। এইভাবে নাড়া পোড়ানোকে কার্যত বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেন ঘাটাল মহকুমা সহকারী কৃষি অধিকর্তা(প্রসাশন) শ্যামাপদ সাঁতরা। তিনি বলেন, এতে জমির ধানের পাশাপাশি পরিবেশেরও বড়সড় ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। কড়া আইন করে এই ঘটনাকে বন্ধ করার আবেদনও করেন অন্যান্য কৃষকরা।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।