এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের এক ভোটারের পদবি ‘পশ্চিম মেদিনীপুর’

Published on: February 5, 2020 । 1:02 PM

নিজস্ব সংবাদদাতা: ভোটারের পদবি ‘পশ্চিম মেদিনীপুর’। সম্প্রতি প্রকাশিত ভোটার লিস্টে ঘাটাল শহরের ১৩ নম্বর ওয়ার্ডের এক ভোটারের পদবি হিসেবে সেটাই দেওয়া রয়েছে। বাস্তবে তাঁর ওই পদবি না হলেও নির্বাচন কমিশনের নথিতে পদবি হিসেবে ওটাই লেখা রয়েছে। ১১৭ নম্বর অংশে কোন্নগর(ফেরির ভিতরের পূর্ব ও পশ্চিম পাড়া) ৮৪২ নম্বর ক্রমিকের ভোটারটির পদবি হিসেবে ছাপা রয়েছে ‘পশ্চিম মেদিনীপুর’। পুরো নাম ‘নমিতা পশ্চিম মেদিনীপুর’। স্বামীর নাম অনিল সামন্ত। বয়স ৬০ বছর।
বাস্তবে খোঁজ নিয়ে দেখা গিয়েছে ওই ওয়ার্ডে কোনও পরিবারেরই পদবি ‘পশ্চিম মেদিনীপুর’ নেই। এবিষয়ে মহকুমা নির্বাচন দপ্তর জানিয়েছে, আসলে এন্ট্রি করার সময় কোনও ভাবে পদবির জায়গায় কপি করে রাখা ইংরেজির ‘পশ্চিম মেদিনীপুর’ শব্দ দুটি পেস্ট হয়ে গিয়েছে। সেজন্যই ওখানে ওটা দেখাচ্ছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক