এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় খুন? আলু জমি থেকে রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

Published on: March 15, 2022 । 10:44 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাতসকালে আলুর জমি থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ  উদ্ধার, শরীরের একাধিক জাগায় ক্ষতের চিহ্ন।  । স্থানীয়দের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। মাথায় ধারালো কোন বস্তু দিয়ে আঘাত করার ফলে এই মৃত্যু বলে অনুমান করছে স্থানীয় বাসিন্দারা।

এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মদনচক গ্রামের। জানাযায় চাষের জমিতে কাজ করতে গিয়ে আজ সকালে মদনচক এলাকার বাসিন্দারা দেখতে পায় গ্রামেরই বাসিন্দা ৪৫ বছরের অশোক দিগারের মৃতদেহ পড়ে রয়েছে আলু জমির মধ্যে। মৃতের ভাইপো অভিজিৎ দিগার বলেন,আমার কাকাকে কেউ বা কার নৃশংসভাবে খুন করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাথায় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে শরীরের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন। ঘটনা ঘিরে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। খবর দেয়া হয়েছে চন্দ্রকোনা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে চন্দ্রকোনা থানার পুলিশ।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে