এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের স্কুলে মাল্টি জিমের উদ্বোধন হল

Published on: February 28, 2020 । 7:26 PM

সোমেশ চক্রবর্তী: ঘাটালের লছিপুর বীনাপানি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিজিমের উদ্বোধন হল। আজ ২৮ ফেব্রুয়ারি ছিল ওই স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই উপলক্ষ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজী, অধ্যাপক প্রণব হড়, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক, যুব কল‍্যান আধিকারিক সঙ্গীতা বল্লভ, জেলা পরিষদের কর্মধ্যক্ষ জারিনা ইয়াসমিন, পূর্ত কর্মাধ্যক্ষ মন্টু বাইরি, সৎসঙ্গ হাইস্কুলের প্রধান শিক্ষক গৌরিশঙ্কর বাগ, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সফিকুল রহমান, ওই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধাই চট্টোপাধ্যায় প্রমুখ। ওই জিমটি পশ্চিমবঙ্গ সরকারের যুব কল‍্যান দপ্তর থেকে তিন লক্ষ টাকার অর্থানুকূল‍্যে নির্মিত হয়েছে বলে বিদ্যালয়সূত্রে জানানো হয়। ওই স্কুলের প্রধান শিক্ষক গোলকবিহারী ঘোষ বলেন, জিমটি উদ্বোধন করেন বিধায়ক শঙ্কর দোলই। মাল্টিজিম কমপ্লেক্সের সাজ সরঞ্জাম দেখে বেজায় খুশি ছাত্র ছাত্রীরা।
উল্লেখ্য, এদিন অনুষ্ঠানে মঞ্চে চারিদিকে ছিল সচেতনতার উবাচ। ঘাটাল থানার পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে সেফ ড্রাইভ সেভ লাইফের লিফলেট দেওয়া হয় সকলকে সচেতন করার জন্য। খেলাধুলা ও সাংস্কৃতিক বিভাগের সফল পড়ুয়া ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। এলাকার মধ্যে বিদ্যালয়টির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল সকলের নিকট তুলে ধরা হয়। বিদ্যালয়ের বিভিন্ন দাবী সমূহ বিদ্যালয় কতৃপক্ষের বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব