পাপিয়া বন্দ্যোপাধ্যায়: দাসপুর থানার তেমুহানিতে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গণপিটুনি খেল চোর। আজ ৪ আগস্ট ঘটনাটি ঘটে। ওই চোরের নাম স্বপন গায়েন। বাড়ি সেকেন্দারিতে। স্থানীয় বাসিন্দারা জানান, তেমুহানি এলাকায় কিছু রাজমিস্ত্রি কাজ করছিল। তাদেরই মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় চোর। গণপিটুনির চোটে চোর স্বীকার করে যে, এর আগেও সে বহুবার মোবাইল চুরি করেছে। দাসপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে চোরটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দাসপুরে মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গণপিটুনি খেল চোর
Published on: August 4, 2019 । 6:04 PM




