এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চুরি করা ফোন দিয়ে সেলফি পাঠিয়ে শ্রীঘরে রাজমিস্ত্রি

Published on: January 20, 2026 । 7:28 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: চুরি বিদ্যায় পারদর্শী হলেও বুদ্ধিতে যে ঘাটতি ছিল, তা রফিকুল আলির পরিণতি দেখেই স্পষ্ট হয়ে গিয়েছে। সোমবার ঘাটাল উৎসব ও শিশু মেলা প্রাঙ্গণে যখন সে রঙিন স্বপ্নে বিভোর হয়ে দাঁড়িয়ে ছিল, তখন তাকে ঘিরে ধরে দাসপুর থানার পুলিশ। ধৃত রফিকুল মুর্শিদাবাদের বাসিন্দা হলেও দাসপুরের কসবা এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করত। পুলিশ জানিয়েছে, বুদ্ধির অভাবে যেভাবে এই যুবক পুলিশের জালে ধরা দিয়েছে তা কার্যত নজিরবিহীন।
বৈকুণ্ঠপুর নিম্বার্ক মঠের মন্দির সংস্কারের কাজ চলার ফাঁকে সুযোগ বুঝে জয়রামবাটির দুই শ্রমিকের স্মার্টফোন হাতিয়ে নিয়েছিল রফিকুল। কিন্তু চুরি করার পর চুরি করা ফোনের মালিকের পরিচিত মহিলাদের কুরুচিকর মেসেজ পাঠিয়ে এবং প্রেম নিবেদন করে সে নিজেই নিজের বিপদ ডেকে আনে। এরপর ওই মহিলারাই তাকে পাল্টা প্রেমের ফাঁদে ফেলে ঘাটাল মেলায় ডেকে পাঠায়। নির্বুদ্ধিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে নিজের আসল ছবি পাঠিয়ে শিশু মেলায় প্রেমিকার অপেক্ষা করতে গিয়েই ধরা পড়ে যায় এই ‘রোমিও’ চোর। ধৃতকে দাসপুর থানায় আনা হয়েছে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি