এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ফিরে এসেছে বাবা ৪ দিন পর হাঁড়ি চড়বে দাসপুরে ও ঘাটালের দুই পরিবারে

Published on: June 5, 2024 । 10:58 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: চার দিন পর দাসপুরে ও ঘাটালে দুই পরিবারে হাঁড়ি চড়বে। দাসপুরের ধর্মায় মেয়ের বাড়িতে বৈষ্ণবী কালী পুজো দেখতে এসে নিখোঁজ  বাবা। অবশেষে আজ বুধবার বিকেলে বাবার খোঁজ মিললো।  বাবাকে পাওয়া গেল দাসপুর থানার হোসেনপুর এলাকা থেকে৷ স্থানীয় এক গৃহবধূ অপরিচিত ওই বৃদ্ধকে দেখে জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত এলাকার ভিলেজ পুলিশকে জানালে ভিলেজ পুলিশ সুশান্ত কপাট ওই বৃদ্ধের দেওয়া ঠিকানা অনুযায়ী ঘাটালের মনসুকা এলাকায় খোঁজ চালান। জানা যায় ওই এলাকার ফতেপুর গ্রামের এক বাসিন্দা প্রায় ৭০ বৎসরের মুকুন্দ মালিক দাসপুরের ধর্মায় মেয়ে সুষমা কারকের বাড়িতে গিয়েছিলেন। তিনি আর বাড়ি ফেরেননি। খবর পেয়ে দাসপুরের ধর্মা থেকে মেয়ের বাড়ির লোকজন হোসেনপুরে এসে মুকুন্দবাবুকে সনাক্ত করেন। তাঁরা জানান আজ ৪ দিন হল দাসপুরের ধর্মায় মেয়ের বাড়ির পাশাপাশি ঘাটালের মনসুকার ফতেপুরে মুকুন্দবাবুর বাড়িতে রান্না খাওয়া বন্ধ। বাবাকে ফিরে পেয়ে খুশির হাওয়া এখন উভয় পরিবারে। জানা যাচ্ছে ধর্মা গ্রামে বড়সড় বৈষ্ণবী কালীপুজো হয়। মেয়ের বাড়িতে সেই পুজো দেখতে এসেই নিখোঁজ হন বাবা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।