এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

‘অ্যানিম্যাল ম্যানেজমেন্ট’-এ অসামান্য কাজ, সেনার বিশেষ সম্মান পেলেন চন্দ্রকোণার জওয়ান

Published on: October 28, 2026 । 9:13 AM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: দেশের দুর্গম সীমান্তে দাঁড়িয়ে মাতৃভূমি রক্ষা করছেন তিনি। এবার তাঁর সেই অদম্য নিষ্ঠা ও পরিশ্রম জাতীয় স্তরে স্বীকৃতি পেল। বর্তমানে লাদাখের মতো দুর্গম ভারত সীমান্তে কর্মরত চন্দ্রকোণা শহরের বাসিন্দা তথা সেনাকর্মী সন্তু চক্রবর্তী ভারতীয় সেনাবাহিনীর অত্যন্ত সম্মানজনক ‘সিওএএস কমেন্ডেশন কার্ড’ বা ‘চিফ অফ দি আর্মি স্টাফ কমেন্ডেশন কার্ড’ লাভ করলেন। মূলত ‘অ্যানিম্যাল ম্যানেজমেন্ট’ বা প্রাণী ব্যবস্থাপনায় তাঁর অসামান্য কাজের জন্যই তাঁকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। ২০২৬ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা এবং সেনাপ্রধানের এই সম্মানপ্রাপ্তি তাঁর পেশাগত জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে জানিয়েছেন সন্তু। তাঁর মতে, এই সম্মান তাঁকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। এই সাফল্যের জন্য তিনি তাঁর পথপ্রদর্শক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গর্বিত ওই সেনাকর্মী জানিয়েছেন, এই স্বীকৃতি শুধুমাত্র তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি কর্তব্যনিষ্ঠা, কঠোর পরিশ্রম ও পেশাগত উৎকর্ষের প্রতি অবিচল থাকার এক বিরাট প্রেরণা।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।