এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মানসিক অবসাদের জেরে আত্মহত্যা প্রৌঢ়ের

Published on: July 14, 2020 । 5:53 PM

তনুপ ঘোষ: ১৪ জুলাই সকালে এক ব্যাক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো চন্দ্রকোণা-১ ব্লকের কালিকাপুর এলাকায়।  মৃতের নাম প্রবীর দাস (৫৬)। আজ মঙ্গলবার সকালে নিজের বাড়ির ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকেরা। খবর দেওয়া হয় ক্ষীরপাই ফাঁড়ির পুলিশকে। পুলিশ এসে দেহটি  উদ্ধার করে পাঠায় ময়না তদন্তের জন্য। মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা বলে  অনুমান পুলিশের। তবে মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক