এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় বাম এবং কংগ্রেসের মিছিল

Published on: July 3, 2020 । 1:06 PM

সন্তু বেরা: আজ ৩ জুলাই ঘাটাল মহকুমায় বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের শিল্পভিত্তিক ফেডারেশন সমূহের ডাকে  কোথাও সিপিএম একক ভাবে কোথাও আবার কংগ্রেস সিপিএমের যৌথ মিছিল বার  হল। আজ সকালে দাসপুর বকুলতলা থেকে দাসপুর গঞ্জ পর্যন্ত সিপিএম একটি মহা মিছিল বার করে।  কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অর্থনীতি, শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের অধিকার খর্ব করা হয়ে বলে মিছিল থেকে তার প্রতিবাদ করা হয়। সেই সঙ্গে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ একাধিক কেন্দ্রীয় সরকারে নীতির বিরোধিতা করা হয়। দাসপুরের এই মিছিলে দলের দাসপুর বিধানসভা এলাকার প্রথম শ্রেণীর নেতা-নেত্রী থেকে বিভিন্ন স্তরের নেতা ও কর্মী অংশ গ্রহণ করেন।
অন্য দিকে একই ইস্যুতে ঘাটাল শহরে সিপিএম এবং কংগ্রেস যৌথ একটি মিছিল বার করে। ওই মিছিলে সিপিএম নেতা অশোক সাঁতরা, উত্তম মণ্ডল, রাজীব মহাপাত্র, কংগ্রেস নেতা জগন্নাথ গোস্বামী, কৌশিক গোস্বামী-সহ দুই দলের কয়েকশ নেতা ও কর্মী অংশগ্রহণ করেন।
ক্ষীরপাই শহরে চন্দ্রকোণা-১ ব্লকের সিপিএমের পক্ষ থেকে ‘দত্তপুকুর’ সংস্কারের দাবিতে মিছিল সহযোগে ক্ষীরপাই পুরসভা ঘেরাও করার কর্মসূচি নেওয়া হয় বলে  সিপিএম নেতা বিদ্যুৎ রায় জানিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক