এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বেহাল রাস্তার কারণে হচ্ছে না বিয়ে,বাপের বাড়ির পথ ভুলেছেন গৃহবধূ!

Published on: August 30, 2019 । 5:56 PM

৩৪ বছরের গেরোকেটে শেষ ৮ বছরেও ভোল পাল্টায়নি রাস্তার। এই বর্ষায় এক হাঁটু কাদায় মেয়ের হাত ধরে দাঁড়িয়ে কন্যাদায়গ্রস্ত পিতা। কথাগুলো ভিত্তিহীন মনে হলেও দাসপুর ১ নম্বর ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের রাজনগর পশ্চিমের ঢাল থেকে হাইতপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে ভেঙেছে ছেলে মেয়ের সম্বন্ধ,হয়নি উচ্চশিক্ষা,সময়ে পৌঁছায়নি ত্রাণ, প্রসব বেদনা পেয়ে রাস্তার মধ্যেই জন্মেছে শিশু।

এক রাশ অভিমান বুকে যমুনা সামন্ত জানালেন,রাস্তা খারাপের জন্যই গৌরায় নিজের বাপের বাড়িতেও যাওয়া হয়নি। মেয়েদের বিয়েদিতে হিমসিম খেতে হয়েছে। এই একই কারণে এখনও আইবুড়ো তাঁর শিক্ষিত দেয়র।

শুধু দাসপুর নয় রাজনগর পশ্চিমের এই রাস্তার মাধ্যমেই যোগাযোগ রক্ষাহয় ঘাটালের শিমুলিয়া,চৌকা,দেওয়ানচকের মতো একাধিক গ্রামের। প্রত্যেক বর্ষায় মাস ফুরোলেও রাস্তার হাল ফেরেনা। স্থানীয় রাজননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুন দোলই অবশ্য এই রাস্তার বেহাল দশার জন্য দায়ী করছেন ওই এলাকার ভৌগলিক অবস্থানকেই। নিম্ন গতিতে শিলাবতী নদীর এঁকেবেঁকে প্রবাহের ফলে পোক্ত করা যায়নি নদী বাঁধ। রাস্তার হাল ফেরাতে তিনি প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনার দপ্তরে আবেদন জানিয়েছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক