এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ভালোবাসার দিনে বিবাহবার্ষিকীতে অভিনবত্ব দাসপুরে

Published on: February 14, 2023 । 7:17 PM

নিজস্ব সংবাদদাতা: বিবাহবার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়লেন দাসপুরের দম্পতি। আজকের [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] দিনেই অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দাসপুর-১ ব্লকের নাড়াজোলের মনোজিৎ কুণ্ডু ও শাশ্বতী কুণ্ডু। ১১ তম বিবাহবার্ষিকী পালন করলেন একটু অভিনব ভাবে। রক্তদান শিবিরের মাধ্যমে নিজেদের বিবাহবন্ধনের বাঁধনকে আরও দৃঢ় করার লক্ষ্যেই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান মনোজিৎবাবু। মনোজিৎবাবুর কথায়, অনেক সময় দেখেছি মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর জন্য রক্তের খোঁজে তার পরিবারের লোকেদের নাজেহাল হতে হয়। আবার যারা থ্যালাসেমিয়া রোগীদের প্রতিমাসে রক্তের জন্য সমস্যায় পড়তে হয়। এই ধরনের সমস্যাগুলো দেখে আমার অনুকম্পা হত। আর সেই ভাবনা থেকেই আমি ঠিক করি একটি রক্তদান শিবির করবো। তাছাড়াও আমাদের ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসও বারবার সবাইকে রক্তদানের জন্য আহ্বান করেন। লঙ্কাগড়ের কমিউনিটি হলে আজকের রক্তদান শিবিরটি আয়োজন করা হয়েছিল। প্রায় ৯ জন মহিলা সহ মোট ৫২ জন রক্তদান করেছেন আজকের শিবিরে। সহযোগিতা করেছে ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব