এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মহিষঘাটায় ভাঙা ব্রিজ থেকে স্কুটিসহ পড়লো চালক,আহত ১

Published on: July 3, 2024 । 7:57 PM

বাবলু মান্না, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ভয়াবহ দুর্ঘটনার কবলে স্কুটি চালক। চালকসহ স্কুটি বাঁশের সাঁকো থেকে পড়ল প্রায় ১৫ থেকে ২০ ফুট নিচে। ঘটনায় আহত স্কুটি চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন স্থানীয়রা। ঘটনা দাসপুরর থানার মহিষঘাটা ভাঙা ব্রিজের। আজ বুধবার দুপুর নাগাদ ব্রিজের সাথে সংযোগ কারী বাঁশের সাঁকো থেকে স্কুটি নিয়ে নিচে পড়ে এই দুর্ঘটনা। গোপীগঞ্জের দিক থেকে স্কুটি নিয়ে শ্রীবরার দিকে যাওয়ার সময় ওই ব্যক্তি টাল সামলাতে না পেরে স্কুটি নিয়ে ব্রিজের ভাঙ্গা অংশের অস্থায়ী বাঁশের সাঁকো থেকে নিচে পড়ে যান। স্থানীয়দের চেষ্টায় স্কুটিসহ চালককে তোলা হয় এবং চালকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনা ছোট বলে মনে হলেও, পরবর্তীতে বড় কিছু দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রসঙ্গত দীর্ঘদিন যাবত ভেঙে রয়েছে মহিষঘাটা ব্রিজ। ব্রিজ মেরামত বা পুনঃনির্মাণের কোন তাগিদ নেই প্রশাসনের। ব্রিজের ভাঙ্গা অংশে অস্থায়ী বাঁশের মাচা দিয়ে চলছে যাতায়াত। তাই বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি