এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মড়া পোড়ানো আধপোড়া কাঠে রান্না হয় মহাপ্রভুর ভোগ, পেটের সমস্যা দূর হয় এই প্রসাদে

Published on: January 15, 2023 । 7:37 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল: মড়া পোড়ানো আধপোড়া কাঠ দিয়ে রান্না করা খাবারই পছন্দ করেন ক্ষীরপাইয়ের মহাপ্রভু। অদ্ভুত এই নিয়ম ক্ষীরপাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লয়েরগোড়া শ্মশানের মহাপ্রভুর রান্নার ক্ষেত্রে। শ্মশানের উপর অধিষ্ঠিত এই মহাপ্রভু। প্রতিবছর মকর সংক্রান্তির দিনে মহাপ্রভুর বড় পুজা হয়। আর পুজোকে ঘিরে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করেন। মহাপ্রভুর বড় পুজোর উপলক্ষে আজ রাতে প্রায় কুড়ি হাজার মানুষ খিচুড়ি ভোগ প্রসাদ পাবেন। আর সেই রান্না করার জন্য চন্দ্রকোণা এলাকার বিভিন্ন শ্মশান ঘুরে ঘুরে আধপোড়া কাঠগুলি সংগ্রহ করে নিয়ে আসা হয় এবং মহাপ্রভুর ভোগ রান্না হয় ওই আধপোড়া কাঠ দিয়েই।

কথিত আছে, মড়ার কাঠে রান্না করা মহাপ্রভুর ভোগ খেলে নাকি পেটের রোগের সমস্যা থাকে না। আর এই ভোগ পাওয়ার জন্যই দূর-দূরান্ত থেকে লোক ছুটে আসেন। এলাকার বাসিন্দা গোপাল ভূঁইয়া, গোপাল দাস বৈরাগী বলেন, আমরা পূর্বপুরুষের মুখ থেকে শুনে আসছি এই পুজোর কথা। এই ভাবেই পরম্পরায় মহাপ্রভুর পুজো হয়ে আসছে। মন্দিরের বংশ পরম্পরায় পুরোহিত শক্তি চক্রবর্তী বলেন, আমার দাদু তাঁর দাদু এই মন্দিরে পুজো করতেন। বর্তমানে আমাদের পরিবারের সদস্যরাই এই পুজোর সঙ্গে যুক্ত। মহাপ্রভু প্রায় ৪০০ বছরের অধিক প্রাচীন। মানুষ এখানে আসেন বিভিন্ন মনস্কামনা নিয়ে আর সেই মনস্কামনা পূরণ হয় বলেই হাজার হাজার মানুষ আজ এখানে এসে উপস্থিত হন বলে তাঁর দাবি। আজকের এই মহাপ্রভুর পুজো নিয়ে ক্ষীরপাই সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়ে এই পুজোর কাজ করেন। মন্দিরের কর্মকর্তা বাবলা সাঁতরা বলেন, মানুষ নিজের থেকে এসে এখানে চাঁদা দেন এবং সেই দানেই এতো মানুষের ভোগ বিতরণ করা হয়। লয়ের গড়ার মহাপ্রভুর মাহাত্ম্য আজ এলাকার মানুষের মুখে মুখে।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব