এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অসুস্থ প্রেমিক হাসপাতালে

Published on: May 3, 2026 । 1:47 PM
কেয়া মণ্ডল চৌধুরী
কেয়া মণ্ডল চৌধুরী
মাটির কাছাকাছি থাকতে পছন্দ করি। ঘাটালের প্রতিদিনের চেনা ছবিগুলোর মধ্যে লুকিয়ে থাকা সাধারণ মানুষের অচেনা গল্পগুলোই আমার লেখার মূল রসদ। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাই আমার লক্ষ্য।
📞 +919732738015 WhatsApp

কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: ফেসবুকে প্রেমের টানে কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ছুটে এসেছিলেন এক যুবক। যুবকের নাম সুজল দাস। অন্যান্য বারের মতো শনিবার, ২ মে দাসপুর থানার সরবেড়িয়া জগন্নাথবাটির বাসিন্দা তাঁর প্রেমিকার সঙ্গে দেখা করতে যান সুজল। কিন্তু প্রেমিকা এবার তাঁকে গুরুত্ব না দেওয়ায় সেই ধাক্কা সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েন তিনি।
অভিযোগ জানানোর জন্য দাসপুর থানায় যাওয়ার পথে বাজারের কাছে এসে সুজল আর এগোতে পারেননি। শনিবার বিকেলে ওখানেই অচৈতন্য হয়ে রাস্তার উপর পড়ে যান তিনি। দাসপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাল্টু চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশকে জানানোর পাশাপাশি সুজলকে উদ্ধার করে প্রথমে দাসপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা গিয়েছে, জগন্নাথবাটির ওই গৃহবধূর সঙ্গে সুজলের সোশ্যাল মিডিয়ায় আলাপ হয়েছিল। এর আগেও তিনি বহুবার প্রেমিকার সঙ্গে দেখা করতে কোচবিহার থেকে এসেছিলেন। সুজল জানতেন যে ওই মহিলা বিবাহিত এবং তাঁর দুটি সন্তান রয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার ওই মহিলাকে ঘর ছেড়ে তাঁর সঙ্গে চলে আসার প্রস্তাব দেন সুজল। কিন্তু মহিলা তাতে রাজি না হওয়ায় তিনি ভেঙে পড়েন। বিষয়টি থানায় জানানোর জন্য দাসপুর গঞ্জে এলেও অসুস্থতার কারণে বাজারের সামনেই লুটিয়ে পড়েন তিনি। সুজলকে ছটফট করতে দেখে স্থানীয় ব্যবসায়ীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানায়, সুজলের ফোন থেকেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে তাঁর বোন ঘাটালে এসে তাঁকে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে গিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।