এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আজ সকালে ঘাটাল মহকুমায় দু’জায়গায় লরি পাল্টি খেয়ে বিপত্তি

Published on: June 21, 2020 । 11:54 AM

নিজস্ব সংবাদদাতা: রবিবার সকালে ঘাটাল মহকুমার দু’জায়গায় দুটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল। দুটি ক্ষেত্রেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু সৌভাগ্যবশত কোনও ক্ষেত্রেই কোনও হতাহতের খবর নেই।  আজ ২১ জুন রবিবার চন্দ্রকোনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড মুণ্ডমালা এলাকায় ঘাটাল চন্দ্রকোনা রাজ্যসড়কের ধারে উল্টে যায়  ধান বোঝাই একটি ট্রাক।  পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বাঁকুড়ার সারেঙ্গা থেকে ধান বোঝাই ট্রাকটি চন্দ্রকোণা হয়ে আরামবাগ যাচ্ছিল।  মুণ্ডমালা এলাকায় রাজ্যসড়কের বাঁকে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে পাল্টি খেয়ে যায়। ঘটনায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছে তা স্বাভাবিক করে।  অন্য দিকে দাসপুর-১ ব্লকের গৌরা এলাকায় একটি ডাম্পার এই ভাবে উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে  ওই ব্লকের   ব্লকের গৌরা থেকে গোবিন্দ নগর উত্তরপাড়া পর্যন্ত আড়াই কিলোমিটার পিচ রাস্তার কাজ চলছিল    আজ সকালে হঠাৎ  একটি ডাম্পার  পাল্টি খেয়ে যায়। এক্ষেত্রেও কেউ হতাহত হননি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক