এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খুকুড়দহতে দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, হতাহতের খবর নেই

Published on: November 29, 2021 । 8:16 AM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দ্রুত গতিতে আসা এক খালি লরি নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা আরেক মাল বোঝাই লরিকে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে। ঘটনাটি ঘটেছে আজ সোমবারের ভোরে ঘাটাল-পাঁশকুড়া সড়কের খুকুড়দহ স্টেট ব্যাংক লাগোয়া এলাকায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, পাঁশকুড়াগামী এক পাথর বোঝাই লরি যাওয়ার সময় অপর দিক থেকে আসা ঘাটালগামী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই লরিতে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে সামনের নয়ানজুলিতে পড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় দুটি লরির বেশ কিছু অংশ,তবে দুর্ঘটনার সাথে সাথে খালি লরির খালাসি ও চালক পলাতক বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে ব্যস্ততম ঘাটাল-পাঁশকুড়া সড়কে যান চলাচল কিছুটা স্তব্ধ হলেও পরে দাসপুর থানার পুলিশ এলে তা স্বাভাবিক হয়। এদিকে মাল বোঝাই লরির চালক এবং স্থানীয়দের কাছ জানা যায়, যে খালি লরিটি ধাক্কা মেরেছে সেই লরিটি চালকের পরিবর্তে খালাসি চালাছিলেন, তাই এমন ঘটনাটি ঘটেছে হয়তো।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও