এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে লেবু চুরির অভিযোগে পাঁচচুলা করে শাস্তি

Published on: August 21, 2020 । 8:43 PM

নিজস্ব সংবাদদাতা: লেবু চুরির শাস্তি! প্রতিবেশীর পাতিলেবু চুরি করার অভিযোগে হাতেনাতে ধৃত এলাকারই যুবককে এই ভাবে মাথা কামিয়ে দেওয়া হল। আজ ২১ আগস্ট দুপুরে এই ঘটনাটি ঘটেছে দাসপুর থানার গোপালপুর গ্রামে। যদিও দাসপুর থানার পুলিশ জানিয়েছে, এই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে তাদের কাছে কোনও খবর নেই। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]
গোপালপুর  গ্রামের কয়েক জন বাসিন্দা জানান,  আজ  দুপুরে ওই গ্রামের এক চাষির বাগানে লেবু চুরি করতে এসেছিল ওই যুবক। চুরি করার সময়ই বাগান মালিক আজ দুপুরে লেবুচোরকে হাতেনাতে ধরে ফেলেন বলে তাঁর দাবি। সঙ্গে সঙ্গে পাড়ার লোকজন চোরকে ধরে গোপালপুর মাড়তলায় বেঁধে রাখেন। তারপর নাপিত ডেকে মাথার চুল পাঁচচুলা করে কামিয়ে দেওয়া হয়।
বাগান মালিক বলেন, আমার বাগানে বাগান ভর্তি লেবু। এ বছর ভালো দামও আছে লেবুর। কিন্তু শয়ে শয়ে লেবু প্রায় চুরি যায়। প্রায়ই দেখি গাছভর্তি লেবু রাতে হাপিশ।  তক্কে তক্কে থাকতে থাকতে আজ ভরদুপুরে চোরকে হাতেনাতে ধরে ফেলি। চোর তার বালক ভাগ্নেকে সঙ্গে নিয়ে লেবু তুলছিল। গ্রামের মানুষের অভিযোগ অভিযুক্ত চোর ছ্যাচ্চড় প্রকৃতির। স্বভাব বরাবরের জন্য খারাপ। তাই বকুনি দিয়ে পাঁচচুলা করা হয়েছে। তবে এই বিষয়ে থানায় অভিযোগ করা হয়নি বলে গ্রামের বাসিন্দারা জানান।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক