এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রথযাত্রার পুণ্য তিথিতে চাঁইপাট ফরিদপুর দুর্গোৎসবের খুঁটি পুজো

Published on: July 12, 2021 । 7:25 PM

নিজস্ব সংবাদদাতা,দাসপুর: দাসপুর ২ ব্লকের চাঁইপাট ফরিদপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের পুজো ৫ম বর্ষে পড়লো৷ আজ সোমবার রথযাত্রার দিনে খুঁটিপুজোর মাধ্যমে পুজোর আগাম প্রস্তুতি শুরু করলেন কমিটির উদ্যোগতারা৷

কমিটির সভাপতি আশিষ জানা জানিয়েছেন, সরকারি নির্দেশিকা ও কভিড বিধি মেনে পুজোর আয়োজনে, আগাম পরিকল্পনা শুরু করছেন তাঁরা৷ উল্লেখ্য, গত বছর বিশ্ববাংলা ‘সেরা পুজো’র প্রতিমা বিভাগে মহকুমায় প্রথম হয়েছিল ওই পুজো কমিটি৷ স্বভাবতই এবারও তাঁদের পুজোয় কিছু নয়া চমক থাকবে তা বলাই বাহুল্য।

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব