এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের কলাইকুণ্ডুতে দুর্গাপুজোর খুঁটি পুজোতে চারা গাছ বিলি

Published on: August 23, 2019 । 9:08 PM

তৃপ্তি পাল কর্মকার: জলসংকটে পৃথিবী মুক্তির খোঁজে মানুষ’, দাসপুরের কলাইকুণ্ডতে এবার পুজোর থিম

হচ্ছে এটাই। আজ ২৩ আগষ্ট কলাইকুন্ডু চতুর্মুখ সর্বজনীন দুর্গোৎসব কমিটির এই থিমের খুঁটি পুজোতে চারাগাছ বিলি করলেন উদ্যোক্তারা। পুজো কমিটির কর্মকর্তারা এজন্য আজ গ্রামবাসী এবং পথচলতি মানুষদের অনেক চারাগাছ বিলি করেন। খুঁটি পুজোর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আবহাওয়া জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে বৃক্ষের অভাবে। সেই বিষয়টিকে সামনে রেখে এই পুজো কমিটি যে গাছ লাগানোর দিকে গুরুত্ব দিয়েছে এটা দেখে আমার ভালো লাগল।
পুজো কমিটির দুই কর্মকর্তা অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী  ও বিশ্বজিৎ চক্রবর্তী  বলেন, পুজোর থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা প্রকৃতি ও পরিবেশ দূষণ রুখতে চারাগাছ বিলির এই উদ্যোাগ নিয়েছি। সেইজন্য এবার মেহগনি ও আকাশমণির পাঁচশো চারা বিলি করেছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব