এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এলাকার বৃদ্ধ-বৃদ্ধাদের শীতবস্ত্র দান করল দাসপুরের এই ক্লাব

Published on: November 19, 2020 । 9:59 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুরের চককিশোর তরুণ সংঘের ৩৮তম শ্যামা পুজো উপলক্ষে ১৮ নভেম্বর সন্ধ্যায় এলাকার ৭০ জন বৃদ্ধ-বৃদ্ধার হাতে শীতের কম্বল তথা ব্লাঙ্কেট বিতরণ করা হল। একইসঙ্গে বিলি করা হয় মাস্ক ও স্যানিটাইজার। ওই ক্লাবের অন্যতম সদস্য কার্তিক মান্না ও তার স্ত্রী ছবি মান্নার আর্থিক সহযোগিতায় ওই ব্ল্যাঙ্কেটগুলি দেওয়া হয় বলে জানান ক্লাবের সম্পাদক শ্যামল জানা। ওই ক্লাবের সভাপতি স্বপন মান্না বলেন, আমাদের ক্লাবটি এইধরনের  সমাজসেবামূলক কাজ সারাবছর ধরেই করে থাকে। ক্লাব সদস্য অনুপকুমার মান্না, সুরজিত মান্না, সোমনাথ মান্না সহ সবাই এই ধরনের সেবামূলক কাজে সর্বদাই পা বাড়িয়ে রয়েছেন।ওইদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর থানার এস আই রাজকুমার দাস সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজোটিকে কেন্দ্র করে সবার উৎসাহ ছিল চোখে পড়ার মত।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব