এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আর্সেনিক অ্যালবামকে ঘিরে প্রবল উদ্দীপনা ঘাটাল মহকুমায়, যথেচ্ছ ব্যবহারে বিপদের আশঙ্কাও থাকছে বলে চিকিৎসকদের অভিমত

Published on: May 20, 2020 । 9:15 AM

শুভম চক্রবর্তী: করোনার ত্রাসথেকে রক্ষা পাবার জন্য মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির নিরিখে আয়ুষ মন্ত্রকের গাইডলাইন মেনে সম্প্রতি মেদিনীপুর হোমিওপ্যাথি মেডিকেল কলেজ জনসাধারণকে আর্সেনিক অ্যালবাম ৩০ সেবনের পরামর্শ দেয় এবং কিছু দিন আগে তা বিলির ব্যবস্থাও করে।
এর পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই খবর। পরিস্থিতি এমন দাঁড়ায় তা গুজবের আকার ধারণ করে ফলে আর্সেনিক অ্যালবাম ৩০পরিণত হয়েযায় করোনার প্রতিষেধকে। মুহুর্তের মধ্যে মানুষের মধ্যে ওষুধ কেনার হিড়িকও পড়ে যায়। ঠিক যেমনটা হয়েছিল কিছুদিন আগে হাইড্রোক্সিক্লোরোকুইন নামক একটি অ্যালোপ্যাথি ওষুধ কেনার ক্ষেত্রে। ঘাটাল শহরের বেশ কিছু হোমিওপ্যাথি ওষুধের দোকানে ভিড় জমেছে সকাল থেকেই। যার অধিকাংশই আসছেন আর্সেনিক অ্যালবাম ৩০এর  খোঁজে। ব্যাপারটা এমন যেন এই ওষুধটিতেই লুকিয়ে আছে করোনা হারানোর রহস্য। সচেতন গ্রাহক যেমন আছেন তেমন নেহাত হুজুরকের বসে ওষুধ সংগ্রহকারীর সংখ্যাও কম নয়। ঘাটাল শহরের এক হোমিওপ্যাথি ওষুধ দোকানদার বলেন, হঠাৎ করেই এই ওষুধ টির চাহিদা বেড়ে গিয়েছে। যতক্ষণ স্টকে থাকছে গ্রাহকদের দেবার চেষ্টা করছি। না হলে পরে নেওয়ার অনুরোধ করছি। সারাদিন অনেকেই আসেন যারা যানেনই না ওষুধের কাজ কী আমরা বারে বারে অনুরোধ করছি চিকিৎসকের পরামর্শ নিতে কারণ।
এই প্রসঙ্গে ডাক্তার সুমন্ত চৌধুরী বলেন, আর্সেনিক অ্যালবাম ৩০ওষুধের যেমন ভালো কাজ আছে তেমনই যথেচ্ছ ব্যবহার করতে গেলে ভয়ানক পার্শ্বপ্রতিক্রিয়া দেখাদেবার সম্ভবনা থেকেই যায়। তাই সোশ্যাল মিডিয়ায় দেখেই কিনে সেবন শুরু করলে হিতে বিপরীত হতে পারে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক