এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

উচ্চমাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থানাধিকারী খড়ারের আরাত্রিকা

Published on: June 10, 2022 । 12:42 PM

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থান দখল করে নিল খড়ারের আরাত্রিকা মুখোপাধ্যায়। খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্রী সে। তার প্রাপ্ত নম্বর ৪৯২। আরাত্রিকার বাবা তাপস মুখোপাধ্যায় মনশুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের শিক্ষক। মা রেশমি চক্রবর্তী খড়ার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা। পড়াশোনা ছাড়াও আরাত্রিকা দুর্দান্ত গান গায়। এর আগে দূরদর্শনের কয়েকটি অনুষ্ঠানও করেছে। আরাত্রিকার বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বরগুলি হল – বাংলায় ৯৮, ইংরেজিতে ৯৭, ইকোনমিকসে ১০০, ভূগোলে ৯৯, পলিটিক্যাল সায়েন্সে ৯৮ ও  ইতিহাসে ৯১(অতিরিক্ত বিষয়)।

আজ ১০ জুন ২০২২ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষিত হল। সারা রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করেছে ঘাটাল মহকুমার খড়ার শহরের আরাত্রিকা।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ