এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে গৃহবধুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

Published on: June 21, 2020 । 9:15 AM

নিজস্ব সংবাদদাতা: গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। আজ ২১ জুন সকালে দাসপুর থানার গোপালপুর গ্রামে ঘটনাটি ঘটে। ওই গৃহবধূর নাম দীপিকা বেরা (২৩)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী অমিত বেরা পরিবার নিয়ে কর্মসূত্রে রাজস্থানে থাকতেন। লক ডাউনে মাস দেড়েক আগে বাড়ি ফেরেন। আজ সকালে তাদের দেড় বছরের শিশুকে দুধ খাওয়াচ্ছিলেন। ওই সময় কিছু কথা কাটাকাটি হয়। তারপরেই রুমের মধ্যে ঢুকে লক করে সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে মারা যান। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঠিক কি কারণে মৃত্যু তা নিয়ে ধন্দে সবাই।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ