এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে মাটি ফেটে গরম জল ও বাষ্প বেরোচ্ছে, এলাকায় আতঙ্ক

Published on: May 29, 2020 । 12:18 PM

সংহিতা শিরোমনি: ঘাটালে মাটি ফেটে  গরম জল ও বাষ্প বেরোচ্ছে। এটা কি আদৌ সম্ভব?  হ্যাঁ  আজ ২৯ মে (২০২০) সকালে এরকমই দৃশ্য প্রত্যক্ষ করেছেন ঘাটাল শহর লাগোয়া শ্রীপুর এলাকার বাসিন্দারা । কয়েকটি জায়গা দিয়ে এই ভাবেই গরম জল ও বাষ্প বের হচ্ছে। এনিয়ে এলাকার বাসিন্দাদের মধ্যে কৌতূহলের পাশাপাশি আতঙ্কেরও সৃষ্টি হয়েছে। বিষয়টি সরজমিনে দেখতে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন। ওসি বলেন, আমি ছবি তুলেছি এনিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছি।স্থানীয় বাসিন্দা হেমন্ত দোলই বলেন, গতকাল বিকেল থেকেই এলাকার কয়েকটি জায়গা থেকে গরম জল বের হওয়ায় আমরা আতঙ্কিত হয়েপড়েছিলাম। তাই ঘাটাল থানার ওসিকে খবর দিয়েছিলাম। ওসি এসে ঘটনাটির দেখে গিয়েছেন এবং ভিডিও তুলেছেন। এদিকে গরম জল বেরোনো নিয়ে ঘাটাল ব্লকের আলুই হাইস্কুলের ভূগোলের শিক্ষিকা শম্পা পাল বলেন, ঘাটাল মহকুমায় এই ধরনের ঘটনা এই প্রথম। কিন্তু কেন হচ্ছে তা ঘটনা স্থলে গিয়ে তদন্ত করে দেখতে হবে। পুলিশ জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই বিশেষজ্ঞের দল ঘটনা স্থলে যাবে। তখনই এর কারণটি সবার কাছে পরিষ্কার হয়ে যাবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক