এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গ্রেপ্তার তৃণমূল নেতা কাজল সামন্ত

Published on: September 5, 2026 । 10:51 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাসুদেবপুর দশম শ্রেণির ছাত্রী শ্রেয়া হাইতের রহস্য মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক গৌতম সিনহাকে রক্ষা করা, তদন্তকে প্রভাবিত করার চেষ্টা এবং নির্যাতিতার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা তথা বাসুদেবপুর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বাসুদেবপুর হাইস্কুলের প্রাক্তন সভাপতি কাজল সামন্ত। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি বাসুদেবপুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী শ্রেয়া হাইতের (১৫) রহস্য মৃত্যু হয়। পরে তার বাবা বিশ্বজিৎ হাইত দাসপুর থানায় লিখিত অভিযোগ করেন। তদন্তে উঠে আসে, শ্রেয়া আগের রাতে ছাত্রীর সঙ্গে ইংরেজির শিক্ষক গৌতম সিনহার একাধিক হোয়াটসঅ্যাপ কল ও চ্যাট হয়েছিল। ছাত্রীর ফোনে শিক্ষকের চ্যাট লক করা এবং মেসেজ মুছে ফেলার প্রমাণও মেলে বলে পুলিশের দাবি। এমনকী ছাত্রীর ইমেল অ্যাকাউন্টের রিকভারি নম্বর হিসেবেও শিক্ষকের ফোন নম্বর যুক্ত থাকার তথ্য সামনে আসে। ঘটনার প্রায় ছ’মাস পর ১০ আগস্ট পুলিশ গৌতম সিনহাকে গ্রেপ্তার করে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। সেই ঘটনার তদন্তে অভিযুক্ত শিক্ষককে আড়াল করা এবং পরিবারকে চাপ দেওয়ার অভিযোগ ওঠে কাজল সামন্তের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তিনি শিক্ষককে ছাত্রদরদি বলে দাবি করেছিলেন। শনিবার তাঁর গ্রেপ্তারে তদন্তে নতুন মোড় এসেছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।