এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গোপমহল সমবায় সমিতির ৬২তম প্রতিষ্ঠা দিবস পালন উপলক্ষ্যে রক্তদান শিবির

Published on: January 4, 2022 । 9:50 PM

পাপিয়া বন্দোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের মনোহরপুরে গোপমহল কৃষি উন্নয়ন সমিতির ৬২তম প্রতিষ্ঠা দিবস পালিত হল। ওই উপলক্ষ্যে আজ ৪ জানুয়ারি সমিতিতে রক্তদান শিবির আয়োজিত হয়।ওই সমবায় সমিতির ম্যানেজার বিশ্বজিৎ বন্দোপাধ্যায় বলেন,   রক্তদান শিবিরে ৩০ জন মহিলা সহ মোট ৫৬ জন রক্তদাতার রক্তদান করেন। এদিন শিবিরে উপস্থিত ছিলেন মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েত প্রধান জয়দেব দোলই, সেলফ হেল্প গ্রুপ্রের প্রাক্তন ব্যবস্থাপক শঙ্কর মাজি, সমিতির প্রাক্তন কর্মকর্তা রঞ্জিত বন্দোপাধ্যায়, সন্ধ্যা চক্রবর্তী, প্রণতি প্রামাণিক প্রমুখ।

ম্যানেজার বিশ্বজিতবাবু বলেন, আমি আমার সাধ্যমত এই সমিতির সমস্ত গ্রাহকদের সুবিধামত পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। তবে আগামী দিনে এই সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমি তৎপর থাকব।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব