এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিজেপির উদ্যোগে চক্ষুপরীক্ষা শিবির ও বিনামূল্যে চশমা বিতরণ হ’ল দাসপুরের গোপালপুরে

Published on: December 6, 2020 । 8:00 PM

নিজস্ব সংবাদাতা : দাসপুর-২ ব্লকের গোপালপুরে বিজেপির উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও বিনামূল্যে চশমা দেওয়া হল। আজ ৬ ডিসেম্বর রবিবার গোপালপুর পূর্বপাড়া আইসিডিএস প্রাঙ্গণে প্রায় তিনশো জনের চক্ষু পরীক্ষা হয়। তাদের মধ্যে অনেককে বিনামুল্যে চশমা দেওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক প্রশান্ত বেরা,  বিশিষ্ট সমাজসেবী দিনেশ দাস,  ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক বাসুদেব মান্না, গৌতম গোস্বামী, খাঞ্জাপুর উত্তর মণ্ডলের সম্পাদক অশোক বাইরি, শক্তি কেন্দ্রের প্রমুখ সুচাঁদ মাইতি ও অন্যান্য নেতৃত্বগণ। এদিনের শিবিরটি মূলত বৈকুন্ঠপুর নিম্বার্ক মঠ সেবা সমিতির পক্ষে ড. সুভাস ত্রিপাঠীর সহযোগিতায় করা হয় বলে বিজেপির নেতারা জানান। আগামীদিনেও এলাকায় এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি করা হবে বলে তাঁরা জানান।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে