এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অভিনব উদ্যোগ

Published on: October 15, 2020 । 7:59 PM

করোনা পরিস্থিতে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলেন দাসপুরের শিক্ষক শিক্ষিকারা। শুধু তাই নয় এলাকার দুঃস্থ ছাত্র ছাত্রীদের পড়াশুনা অব্যাহত রাখতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হল বই,খাতা,পেনের মতো পঠন পাঠন সামগ্রীও। বৃহস্পতিবার দাসপুর ১ ব্লকের লঙ্কাগড় কমিউনিটি হলে প্রাথমিক শিক্ষক সঙ্গগঠন ABPTA এর তরফে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিক্ষক নেতা বিকাশ প্রামাণিক জানান,এই রক্তদান শিবিরের সূচনা পর্বে এলাকার প্রায় ৫০ জন ছাত্র ছাত্রীর হাতে পঠন পাঠন সামগ্রী তাঁরা তুলে দিয়েছেন। এদিনের রক্ত দান শিবিরে মোট ৫০ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। রক্তদাতাদের মধ্যে শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এলাকাবাসীরাও ছিলেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

লাঠিতে ভর করেই ১৮ বার রক্তদানে নজির দাসপুরের মন্মথের

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের