এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে রক্তদানের মাধ্যমে বিশ্ব রক্তদাতা দিবস পালন রেডক্রশ সোসাইটির

Published on: June 14, 2022 । 8:04 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: সাড়ম্বরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হল ঘাটালে। আজ ১৪ জুন ঘাটাল টাউন হলে রেডক্রশ সোসাইটির ঘাটাল শাখার উদ্যোগে রক্তদান শিবির আয়োজিত হয়। শিবিরে ২ জন মহিলা সহ মোট ৩৬ জন রক্তদান করেন। রেডক্রশের ঘাটাল শাখার সভাপতি তথা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রথম রক্তদান করে অনুষ্ঠানের সূচনা করেন। এছাড়াও ওই শিবিরে

রক্তদান করেন  শিক্ষক সুব্রত বুড়াই, ইন্দ্রনীল ঘোষ, সুব্রত বাঙাল, ভোলানাথ ঘোষ প্রমুখ। ওড়িশা থেকে আগত ডাঃ আকাঙ্ক্ষা অরুণিমাও রক্তদান করেন বলে জানান ঘাটাল রেডক্রশের সম্পাদক নারায়ণ ভাই। ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা, মহকুমা শাসক ও ডাঃ অরুণিমা সবাইকে ভীতি কাটিয়ে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এদিনের সমগ্র অনুষ্ঠানটির দায়িত্ব সুষ্ঠুভাবে সামলান রেডক্রশের সদস্য শুভদীপ সিংহরায় ও শুভঙ্কর ঘোষ।অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক বিশ্বজিৎ চক্রবর্তী। উল্লেখ্য, গতকালও রেডক্রশের উদ্যোগে ঘাটালের শ্রীনগরে রক্তদান শিবির আয়োজিত হয়। এনিয়ে টানা দুদিন রক্তদান শিবিরের আয়োজন করা হল রেডক্রশের তরফে জানানো হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব