এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল বিদ্যাসাগর স্কুলের টিআইসিকে সরিয়ে দেওয়া হল

Published on: January 27, 2020 । 10:48 AM

নিজস্ব সংবাদদাতা:স্কুলের খেলাকে বাদ দিয়ে ‘ঘাটাল উৎসব ও শিশু মেলা’র মতো বাণিজ্যিক মেলার ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যাসাগর স্কুল মাঠেই করাতে হবে— এই ইস্যু নিয়ে বিদায়ী টিআইসি সুব্রত মাইতি’র সঙ্গে শাসক দল তথা পরিচালন কমিটি মতান্তর হয়েছিল। সেজন্যই ওই স্কুলের টিআইসিকে সরিয়ে দেওয়া হল বলে জানা গিয়েছে। নতুন টিআইসি হলেন শক্তিপদ শিট। যদিও ওই স্কুলের সভাপতি অজিতরঞ্জন দে টিআইসি বদলের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, বিষয়টি স্কুলের আভ্যন্তরিন ব্যাপার।

ওই ঘটনায় ক্ষুব্ধ ঘাটাল শহরের মানুষ। কারণ শিশু মেলার খেলা করানোর জন্য কুশপাতাতে অনুকূল ঠাকুরের আশ্রমের সামনের একটি বড় মাঠ রয়েছে। তা সত্ত্বেও বিদ্যাসাগর স্কুলের খেলার মাঠ ব্যবহারের জেদটি অনেকেরই ভালো লাগেনি। সুব্রতবাবু মেলাকে মাঠ দেওয়ার বিষয়ে নিমরাজি ছিলেন। সেজন্য তাঁর সাত মাস আগের দেওয়া পদত্যাগপত্রটিকে গত সপ্তাহে গ্রহণ করে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক