এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া অভুক্ত শ্রমিকদের পাশে নেই ঘাটাল-চন্দ্রকোণার বিধায়করা?এগিয়ে এলেন সূর্যকান্ত মিশ্র

Published on: March 31, 2020 । 6:10 AM

বিভিন্ন বিধায়ক নেতা মন্ত্রীদের সাথে যোগাযোগ করেও সাহায্যটুকুও পেলেন না কাজের তাগিদে ভিন রাজ্যে যাওয়া ঘাটালের কিছু শ্রমিক। তাঁদের অভিযোগ লকডাউনে আটকে পড়ে তারা তীব্র খাদ্য খাদ্য সঙ্কটে ছিলেন। এমতাবস্থায় ঘাটাল,দাসপুর চন্দ্রকোণা সমস্ত এলাকার বিধায়কদের সাথেই ফোনে যোগাযোগ করে সাহায্য প্রার্থনা করেন। কিন্তু তাঁদের থেকে কোনো সাহায্যই মেলেনি।

পরে অবশ্য সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের হস্তক্ষেপে তাঁদের খাদ্যের সমস্যার সমাধান হয়েছে। এ প্রসঙ্গে সি আই টি ইউ এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য আসাদুল্লাহ গায়েন জানান, চরম খাদ্য সঙ্গটে মধ্যে আছেন এই মর্মে ঘাটাল ও ঘাটাল পার্শ্ববর্তী এলাকার কিছু পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোর থেকে সূর্যবাবু মারফৎ তাঁদের রাজ্য পরিযায়ী শ্রমিক সংগঠনের সাথে সরাসরি যোগাযোগ করে সাহায্যের আবেদন করলে তাঁরা ওই সমস্ত শ্রমিকদের খাদ্য সরবরাহের ব্যবস্থা করেছেন।

এ বিষয়ে ওই সমস্ত শ্রমিকরা নিজেদের ক্ষোভ উগরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন। দেখুন সে ভিডিও…

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে