এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার মন্দিরে চুরি

Published on: November 15, 2026 । 10:06 AM

কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: শনিবার গভীর রাতে চন্দ্রকোণা থানার পানিছড়া গ্রামে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। গ্রামের মারিক পরিবারের শতাব্দীপ্রাচীন রাধা-গোবিন্দ মন্দিরে হানা দেয় দুষ্কৃতীরা। মন্দিরের সেবাইত গুরুদাস মারিক বলেন, মন্দির থেকে চুরি গিয়েছে বিগ্রহের মূল্যবান অলঙ্কার। প্রায় ১০০ বছরের পুরোনো রাধা ও গোবিন্দ মূর্তির চারটি সোনার চোখ, রুপোর মুকুট, রুপোর চেন-সহ মন্দিরের যাবতীয় জিনিসপত্র লুঠ করে পালিয়েছে চোরের দল।
রবিবার সকালে চুরির বিষয়টি নজরে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোণা থানার পুলিশ। কীভাবে এত প্রাচীন মন্দিরে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল, তা নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার এবং দুষ্কৃতীদের ধরতে পুলিস ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।