এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের বিভিন্ন জায়গায় উদযাপিত হল হুল দিবস

Published on: June 30, 2021 । 8:26 PM

কুণাল সিংহরায় ও মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের কয়েকটি জায়গায় শহিদ সিধু-কানুর স্মরণে হুল দিবস উদযাপিত হল। আজ ৩০ জুন দিনটিকে হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস হিসেবে পালন করা হয়। বীরসিংহ সিধু-কানু ক্লাবের উদ্যোগে হুল দিবস উপলক্ষ্যে প্রথম অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আদিবাসী সম্প্রদায়ের প্রথানুসারে সাড়ম্বরে পালিত হল হুল দিবস। আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা জানান, তাঁদের নিজস্ব রীতি মেনে পুকুরে ঘট ডুবিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। এরপর শহিদ সিধু-কানুর প্রতিকৃতিতে মালা পরিয়ে, নৈবেদ্য সাজিয়ে পুজা-অর্চনা করেন তাঁদের আদিবাসী পুরোহিত। ক্লাবের সম্পাদক বিমল সোরেন আক্ষেপ প্রকাশ করে বলেন, গত বৎসর করোনা পরিস্থিতির কারণে অতি সংক্ষিপ্ত ভাবে আমরা হুল দিবস পালন করেছিলাম। যা আমাদের আদিবাসী সম্প্রদায়ের কাছে খুবই বেদনাদায়ক।

অন্যদিকে সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ও আদিবাসী অধিকার মঞ্চ এবং ঘাটাল ব্লক কমিটির উদ্যোগে বীরসিংহের সিপিএমের পার্টি অফিসেও হুল দিবস পালন করা হয়। ছোট অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠান শেষে ২০ জন আদিবাসী মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় নেতৃবৃন্দের তরফে।

আবার দাসপুর-১ ব্লকের গোবিন্দপুর সংলগ্ন গোটেশ্বরেও একইভাবে হুল দিবস পালন করা হল। সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ও আদিবাসী অধিকার মঞ্চের উদ্যোগে শহিদ সিধু-কানুর স্মরণে আজকের দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠান উপলক্ষ্যে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল বলে জানা যায়।

উল্লেখ্য প্রতিবছর ৩০ জুন দিনটি পালিত হয় হুল দিবস বা সাঁওতাল বিদ্রোহ দিবস। ইংরেজদের দেশ থেকে বহিষ্কার করার এটিই প্রথম সঙ্ঘবদ্ধ আন্দোলন, যা সিধু-কানুর নেতৃত্বে গড়ে উঠেছিল। এই আদিবাসী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য ইংরেজ সিপাহিরা কানুকে ফাঁসি দিয়েছিলেন, আর সিধুকে গুলি করে মেরে ফেলেন। তাদেরই স্মরণে প্রতিবছর পালিত হয় হুল দিবস।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব